সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বরিশালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে বরিশাল বিভাগে ১৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

এদিকে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। শের-ই বাংলা মেডিকেলে সব শেষ চিকিৎসাধীন ছিল রেকর্ড সংখ্যক ২৫৮ জন ডেঙ্গু রোগী।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন তথ্যে জানা যায়, বরগুনা সদরের জ্বরে আক্রান্ত হাজেরা বেগমকে (৫০) গত ৯ আগস্ট জেলা সদরের আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ আগস্ট তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনায় ২ জন, পিরোজপুরে ১ জন, ভোলায় ৩ জন এবং শের-ই বাংলা মেডিকেলে ১২ জন সহ মোট ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে, বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে।

শনিবারের রিপোর্ট অনুযায়ী গতকাল শুক্রবার বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন রেডর্ক সংখ্যক ১ হাজার ৯৩ জন রোগী। এর আগে গত বৃহস্পতিবার বরিশাল বিভাগে ১ হাজার ৬৪ জন এবং গত বুধবার চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ৪৪ জন ডেঙ্গু রোগী।

সব শেষ তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল চলতি মৌসুমের সর্বাধিক ২৫৮ জন ডেঙ্গু রোগী। এর আগে গত ২৯ জুলাই শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন দ্বিতীয় সর্বাধিক ২৩৮ জন ডেঙ্গু রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর রেকর্ড

আপডেট সময় : ০৬:২৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩