সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বানারীপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় কবিতা পরিষদের উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১২ আগষ্ট শনিবার বেলা ১১ টায় বানারীপাড়া প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের উপজেলা শাখার সভাপতি প্রভাষক মামুন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ তাঁর প্রতিটি বক্তৃতায় কাব্যরূপ ফুটে উঠেছে। তাই তো তিনি রাজনীতির কবির উপমা পেয়েছেন। মহান এ নেতার আদর্শকে ধারণ ও লালন করে তরুণ প্রজন্মকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,বানারীপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন জাতীয় কবিতা পরিষদের উপজেলা শাখার সভাপতি প্রভাষক মামুন আহমেদ, সহ-সভাপতি বিধান চন্দ্র রায়,সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল মিলন, প্রচার সম্পাদক কাওসার হোসেন,নির্বাহী সদস্য সুদীপ্ত ঘোষ প্রমুখ। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে কবিতা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

আপডেট সময় : ০৩:৫৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩