সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

স্বামী দ্বিতীয় বিয়ে করায় একমাত্র সন্তানসহ গৃহবধূর ‘বিষপানে আত্মহত্যা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামী দ্বিতীয় বিয়ে করায় একমাত্র ছেলেসন্তানকে ‘বিষপান করিয়ে গৃহবধূ নিজেও বিষপানে আত্মহত্যা’ করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলে এবং বরিশাল নেওয়ার পথে রাতে গৃহবধূর মৃত্যু হয়। উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

রোজিনা বেগম (৩৫) স্থানীয় রুবেল হোসেনের স্ত্রী এবং মৃত ফয়সাল ইসলাম হৃদয় (৮) তাঁদের একমাত্র ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা রুবেল হোসেন পেশায় একজন অটোরিকশাচালক। তিনি দ্বিতীয় বিয়ে করায় স্ত্রী রোজিনা বেগমের সঙ্গে পারিবারিক কলহ চলছিল। গতকাল বুধবার বিকেলে এ নিয়ে ঝগড়া হলে ছেলে হৃদয় প্রাইভেট পড়ে ফেরার পর রোজিনা প্রথমে ‘দুধে বিষ মিশিয়ে ছেলেকে পান করান’। পরে নিজেও ওই ‘দুধ পান করেন’। বিষয়টি বুঝতে পেরে হৃদয় বাইরে গিয়ে তা স্থানীয়দের জানায়।

স্থানীয়রা দুজনকেই মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। রোজিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে রোজিনার মৃত্যু হয়। মা-ছেলের এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রাকিবুর রহমান সাগর বলেন, হৃদয় নামের এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শিশুটির মা রোজিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় তেলিখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ বিল্লাহ বলেন, বিষপানে ছেলের মৃত্যুর পর বরিশাল নেওয়ার পথে মায়েরও মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বামী দ্বিতীয় বিয়ে করায় একমাত্র সন্তানসহ গৃহবধূর ‘বিষপানে আত্মহত্যা’

আপডেট সময় : ০৫:০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩