সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

বানারীপাড়ায় জমিসহ ঘর পেলো আরও ১৬৩ পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় সেমি পাকা ঘর পেলো আরও ১৬৩ ভূমিহীন ও গৃহহীন পরিবার। এ নিয়ে এ উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে নিজের ঠিকানা পেলো মোট ৬৮৫টি ভূমিহীন পরিবার। বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মাঝে ঘর বিতরণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ভূমিহীন-গৃহহীন মানুষকে দুই শতক জমিসহ ঘর দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী বুধবার তিন উপজেলায় ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে বানারীপাড়াসহ দেশের বিভিন্ন এলাকায় ২২ হাজার ১০১টি পরিবারকে ঘর হস্তান্তর করেন। বানারীপাড়ায় জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল ইসলাম। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান,ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী,পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার,সাংবাদিক এক মিজানুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,প্রেসক্লাব সম্পাদক সুজন মোল্লা,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,পৌর ছাত্রলীগের সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। প্রসঙ্গত, বুধবার ৪১টি জেলার ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়। এর ফলে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলার সংখ্যা দাঁড়াল ৩৩৪টিতে এবং ১২টি জেলাসহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলার সংখ্যা দাঁড়াল ২১টিতে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় জমিসহ ঘর পেলো আরও ১৬৩ পরিবার

আপডেট সময় : ১১:২২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩