সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

বরিশালে গাছে প্রাইভেটকারের ধাক্কা: নারী চিকিৎসক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের গৌরনদীতে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ডা. ইকরা বিনতে হাফিজ (২৮) এক নারীর মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত হয়েছেন প্রাইভেটকারচালক।

বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ডা. ইকরা বিনতে হাফিজ উত্তরা উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। তার স্বামীর নাম মাহী।

গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল সরকার বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল প্রাইভেটকারটি। গৌরনদীর কটকস্থল এলাকা এসে নিয়ন্ত্রণে হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে করে গুরুত্বর আহত হন চালক নাহিদ ও যাত্রী চিকিৎসক। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের স্বামী মাহির সঙ্গে কথা হয়েছে। তাদের খবর দেওয়া হয়েছে। তারা গৌরনদীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা না এলে বিস্তারিত কিছু বলা যাবে না।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বরিশালটাইমসকে জানান, গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের চালকের অংশ দুমরে-মুচরে গেছে। কেটে আধাঘণ্টার চেষ্টায় তাকে বের করা হয়েছে। তবে এর আগেই ওই নারী চিকিৎসককে বের করা হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর পরই তিনি মারা যান।

কারের চালক নাহিদকে বের করার পর জ্ঞান হারিয়ে ফেলেছে। তাই কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানা যায়নি। উত্তরা উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. শেখ ফিরোজ কবির বলেন, গত রাতে হাসপাতালে ডিউটি শেষে সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে ডা. ইকরা বিনতে হাফিজ। পথে দুর্ঘটনার শিকার হয়ে তিনি নিহত হয়েছেন। খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা রওনা হয়েছে। তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে গাছে প্রাইভেটকারের ধাক্কা: নারী চিকিৎসক নিহত

আপডেট সময় : ০৮:১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩