২৫ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারণার শিকার লিজা সিদ্দিক দম্পতি কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে কেদারপুরে ঈদ উপহারের চাল পেল ১৪৯৪ টি পরিবার
সিলেটে পর্যটন এলাকায় মোবাইল নেটওয়ার্ক ভোগান্তিতে পর্যটকরা

সিলেটে পর্যটন এলাকায় মোবাইল নেটওয়ার্ক ভোগান্তিতে পর্যটকরা

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের বিভিন্ন পর্যটন এলাকায় মোবাইল নেটওয়ার্ক ভোগান্তিতে পর্যটকরা বিপাকে পড়তে হতে হচ্ছে।যোগাযোগে বিঘœ ঘটায় বেড়াতে এসে প্রায়ই স্বজন হারিয়ে স্থান হয়ে যাচ্ছে অনেকের ভ্রমণের আনন্দ। তবে পর্যটন এলাকায় নেটওয়ার্ক জোরদারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট জাফলং। বছর জুড়ে পর্যটকদের উপস্থিতিতে মুখর এ স্থানে নেই মোবাইল নেটওয়ার্ক। একই অবস্থা আরেক স্পট সাদা পাথর পর্যটন কেন্দ্রে ও। যদিও এসব স্থানে ছুঁটির দিনে প্রকৃতির সান্নিধ্যে আসে হাজারো মানুষ। কিন্তু মোবাইল নেটওয়ার্ক না থাকায় নানা ভোগান্তিতে পড়েন তারা। অথচ এসব পর্যটন কেন্দ্রের ৫০০ মিটারের মধ্যেই রয়েছে ভারতের শক্তিশালী মোবাইল নেটওয়ার্ক। যার বিস্তৃতি বাংলাদেশের এক কিলোমিটার ভেতর পর্যন্ত লক্ষ্য করা যায়। তাহলে বাংলাদেশে কেন সম্ভব হচ্ছে না এমন প্রশ্ন রাখেন পর্যটকদের অনেকে।
জাফলং ঘুরতে পর্যটকরা অভিযোগ করেন, দলবেঁধে ঘুরতে আসলে সবসময় একসাথে থাকা যায় না। কেউ ছবি তুলতে কিংবা সৌন্দর্য উপভোগ করতে ভিন্ন দিকে যেতেই পারে। সে ক্ষেত্রে চোখের আড়াল হলেও ফোন করলেই সহজে যোগাযোগ করা যায়। কিন্তু এখানে সে সুযোগ খুব কম। কখনো নেটওয়ার্ক পায় আবার কখনো পায় না।
পর্যটকদের নানা অসুবিধার কথা স্বীকার করে দ্রুত তা সমাধানের তাগিদ দিয়েছেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর রতন শেখ। তিনি বলেন, স্বামীর কাছ থেকে স্ত্রী হারিয়ে গেছে বন্ধুর কাছ থেকে বন্ধু হারিয়ে গেছে। নেটওয়ার্কিংয়ে সমস্যার জন্য কিন্তু এরা হারিয়ে গেছে। এখানকার পর্যটনকে এগিয়ে নিতে আমাদের এখন বড় সমস্যা এই নেটওয়ার্ক। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো।
মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। তিনি বলেন, ফোন অপারেটর, বিটিআরসি এবং টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখবো, এ বিষয়ে তাদেও কোনো পরিকল্পনা আছে কিনা। যদি থাকে সে ক্ষেত্রে আমরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019