সংবাদ শিরোনাম ::
জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

জোয়ারের পানিতে তলিয়ে যায় সংযোগ সড়ক, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :জোয়ারের পানিতে তলিয়ে যায় ঝালকাঠির নলছিটি উপজেলার ষাইটপাকিয়া-নলছিটি ফেরি চলাচলের নলছিটি বন্দর অংশের পন্টুনের সংযোগ সড়ক। সুগন্ধা নদীতে অবস্থিত এই ফেরি দিয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকার মানুষজন জেলা শহরে যাতায়াত করেন। সামান্য জোয়ারেই পানিতে তলিয়ে যায় পন্টুনের সাথে সংযোগ সড়কের একাংশ যাতে ভোগান্তিতে পরেছেন এই ফেরি পারাপারে চলাচলকারী যাত্রীরা।

যাত্রী সগির হোসেন জানান, আমি ঝালকাঠি সদরে একটি মোবাইল কোম্পানিতে জব করি। প্রতিদিন এই ফেরি পার হয়ে আমাকে যাতায়াত করতে হয়। কিন্তু বিগত কয়েকমাস ধরে এখানে পন্টুনের সামনের সড়ক তিন চার ফুট পানিতে তলিয়ে থাকে। ফলে অনেক সময় গায়ের পোশাক ভিজে যায়। তারপরও বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে।
আরেক যাত্রী নাজেম খান বলেন, অফিস সময়ে এই রুটে বিভিন্ন যানবাহনসহ অনেক যাত্রীই চলাচল করেন। কিন্তু পন্টুনের সংযোগ সড়কটি নিচু হওয়ায় পানিতে তলিয়ে থাকে যার কারনে অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পথে যাতায়াত করেন। কিন্তু অনেকে সময় স্বল্পতার কারনে পানিতে ভিজে হলেও এখান থেকেই যাতায়াত করেন। নদীর জোয়ারের পানির উচ্চতা অনুযায়ী সড়কটির উচ্চতা বৃদ্ধি করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

সড়ক ও জনপদ বিভাগের ঝালকাঠি জেলা নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, অতিরিক্ত জোয়ারের পানির কারনে এমনটা হচ্ছে। কিন্তু বেশ কয়েকমাস ধরেই এই সমস্যা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি সমস্যা দীর্ঘ দিনের হয়ে থাকে তাহলে সংযোগ সড়কের উচ্চতা বৃদ্ধি করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জোয়ারের পানিতে তলিয়ে যায় সংযোগ সড়ক, চরম ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ১১:২১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩