সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজাপুরে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, জানেন না হাসপাতাল কর্তৃপক্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামে লিমা আক্তার (১২) নামে ৭ম শ্রেণির এক মাত্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। গতকাল ঘরের মাচান থেকে রান্না করার জন্য জ্বালানী কাঠ সংগ্রহ করতে গিয়ে সাপের কামড়ের শিকার হন এ মাদ্রাসা ছাত্রী। লিমা মঠিবাড়ি মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী ও মঠবাড়ি গ্রামের লিটন হাওলাদারের বড় মেয়ে। এ দিকে সাপে কামড়ে মাদ্রাসা ছাত্রী লিমার মৃত্যুর বিষয়ে কোন তথ্য নেই রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানেন না এবং কোন তথ্য নেই তাদের রেকর্ডে। ওই ছাত্রীর চাচা রাকিব হোসেন রাজ্জাক জানান, বিভিন্ন স্থানে পানি উঠতেছে এ জন্য সাপ প্রচুর পরিমাণ বেড়ে গেছে। মানুষকে সতর্ক থাকতে হবে।তিনি ওই ছাত্রীর জন্য দোয়া কামনা করেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য আ’লীগ নেতা দেলোয়ার খলিফা জানান, ঘরের মাচান থেকে রান্না করার জন্য জ্বালানী কাঠ সংগ্রহ করতে গিয়ে সাপের কামড়ের শিকার হন এ মাদ্রাসা ছাত্রী। সাপে কামড়ের বিষয়টি ওই ছাত্রী বা তার পরিবার ততটা গুরুত্ব দেননি।পরে ওই ছাত্রী নিস্তেজ হয়ে পড়লে শুক্রবার দিন-রাত বিভিন্ন ওঝা দ্বারা ঝাড় ফুক দিয়ে বাচাতে ব্যর্থ হয়ে হাসপাতালে নিয়ে গেছিলো তাকে মৃত ঘোষণা করে বলেও জানান ।বরগুনাতেও এক ওঝার কাছে নিতে চেয়েছিলো তার পরিবার। মঠবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শাহ জালাল হাওলাদার জানান, বিষয়টি শুনে শনিবার সকাল ১০ টায় ওই বাড়িতে গিয়ে নামাজে জানাজায় অংশ নিয়েছি। তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এ বিষয়ে জানতে শনিবার রাত পৌনে ৮টার দিকে একাধিক বার মুঠোফোনে কথা হয় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আমির হোসেনের সাথে। তিনি জানান, শনিবার ও শুক্রবার এ দুদিনে জরুরি বিভাগের রেজিস্টারে সাপের কামড়ে মৃত্যুর কোন তথ্য নেই। এ বিষয়ে কিছু জানেন না এবং কোন তথ্য নেই তাদের রেকর্ডে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, জানেন না হাসপাতাল কর্তৃপক্ষ

আপডেট সময় : ০২:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩