সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান

বরিশাল জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ ই আগস্ট ২০২৩ ইং তারিখ শনিবার সকাল ১০ টায় বরিশাল জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল জেলা হেযবুত তওহীদের সভাপতি মো: কবির মৃধার সভাপতিত্বে ও মহানগর শাখার নারী বিষয়ক সম্পাদক অনামিকা হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির জনাব মো: আল আমিন সবুজ। প্রধান অতিথি বলেন, হেযবুত তওহীদ আন্দোলন বিগত ২৮ বছর যাবৎ উগ্রবাদ, সন্ত্রাসবাদ, ধর্ম ব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি, জঙ্গিবাদ, হুজুগ, গুজব, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতাসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এই কাজ করতে গিয়ে আমরা সারা দেশে বিভিন্ন স্থানে উগ্রবাদী, সন্ত্রাসবাদী ও ধর্মব্যবসায়ীদের মিথ্যাচার ও হামলার শিকার হয়েছি কিন্তু আমাদের দেশ ও জাতির কল্যানে নিজেদেরকে উৎস্বর্গ করতে একটি দিনের জন্যও পিছপা হইনি। আমরা চাই যাবতীয় অন্যায়,অশান্তি দূর হয়ে মানবজীবনে ন্যায়, শান্তি এবং সুবিচার প্রতিষ্ঠিত হোক। মানুষের তৈরী জীবনব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই এটা প্রমানিত। যুগে যুগে আল্লাহর দেওয়া সত্য জীবনব্যবস্থা মানুষকে শান্তি দিয়েছে এটা ইতিহাস থেকে প্রমানিত। আমাদের সকলকে আল্লাহর হুকুমের উপরে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর হেযবুত তওহীদের সভাপতি নূর মোহাম্মদ আরিফ, বাবুগঞ্জ উপজেলা সভাপতি গোলাম মহিউদ্দিন খান টিটু, গৌরনদী উপজেলা সভাপতি মো: কামাল শরীফ, বিমানবন্দর থানা সভাপতি মো: আমিনুল ইসলাম, পটুয়াখালী জেলা সভাপতি সাইফুর রহমান সাইফ, ফরিদপুর জেলা সভাপতি মাহবুবুল আলম নিক্কন, শরীয়তপুর জেলা সভাপতি মো: বায়েজিদ মালত, মাদারীপুর জেলা সভাপতি নূরনবী মাতুব্বর, বরিশাল জেলা নারী সম্পাদক খাদিজা রহমান মুন্নি, পটুয়াখালী জেলা নারী সম্পাদক জিউন্নাহার পলি, ফরিদপুর জেলা নারী সম্পাদক সুস্মিতা জামান প্রমূখ। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই বরিশালের বিভিন্ন উপজেলা থেকে হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের আগমনে হলরুম কানায় কানায় পূর্ন হয়ে যায়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয় এবং দলীয় সংগীত শোনার মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানটি সকাল ১০ টায় শুরু হয়ে জোহরের সালাহ্ কায়েম, দুপুরের খাবার বিরতির পর বিকেল ৫ ঘটিকায় সমাপ্ত হয়। অনুষ্ঠানকে কয়েকটি পর্বে ভাগ করে সাজানো হয়। প্রথম পর্বে অতিথিগণের বক্তব্য, দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরষ্কার বিতরণী এবং হেযবুত তওহীদের জেলা সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩