সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. রেজুয়ান খান,
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সুজলা সুফলা এই বাংলাদেশকে ফুলে ফলে ভরে রাখতে আমাদের আরো বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে মন্তব্য করে মন্ত্রী বীর বাহাদুর বলেন, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের কৃষকদের নানা ধরনের সুযোগ সুবিধা অব্যাহত রয়েছে। আগামীতে কৃষকবান্ধব এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে পুনরায় নির্বাচিত হলে কৃষকদের বিভিন্নভাবে সহায়তা প্রদানসহ তাদেরকে আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বি করা হবে বলে আশ্বাস প্রদান করেন মন্ত্রী।
আজ বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। আজ বৃষ্টিস্নাত সকালে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যা লীতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং অংশ নেন। র্যা লীটি বান্দরবান শহর প্রদক্ষিণ করে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বৃক্ষমেলা চলমান থাকবে এবং আগামী ১০আগস্ট সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি ঘটবে।
এসময় বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে বিনামুল্যে ফলজ, বনজ ও ওষধি চারা বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর।
বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসেন মো. রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.মাহমুদুল হাসান, বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, বান্দরবান পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারন সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

আপডেট সময় : ১১:১৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩