সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

রংপুরের জনসভায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী নির্বাচনে আবারও জনগণকে সেবা করার সুযোগ দিতে তার দলের নির্বাচনী প্রতীক নৌকা মার্কায় ভোট চেয়েছেন।

তিনি বলেছেন, নৌকায় ভোট দিয়ে জনগণ দেশের স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। জনগণের ভাগ্য পাল্টেছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। আওয়ামী লীগের সমর্থনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বুধবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে এসব কথা বলেন। খবর বাসসের

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বদলে যাওয়া বাংলাদেশ আরও উন্নত হবে। উন্নয়নশীল দেশ, এরপর উন্নত দেশ। ডেল্টা প্লান করে দিয়েছি। সবক্ষেত্রে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং আরও উন্নত করবে।

তিনি বলেন, একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় থাকলেই দেশের উন্নতি হয়। কৃষকের ভাগ্য পরিবর্তন হয়। নৌকা মার্কায় ভোট আছে বলে ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, বাংলাদেশ এগিয়ে গেছে, এগিয়ে যাবে। কাজেই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও আপনাদের সেবা করার সুযোগ দেবেন। সেটাই আমি আপনাদের কাছে চাই।

এ সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি চাইলে মহাসমাবেশে উপস্থিত সবাই সমস্বরে দুই হাত তুলে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট দিলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, সেটা আমরা প্রমাণ করেছি। আওয়ামী লীগের আমলে কোনো মঙ্গা হয়নি। ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে দুই হাতে টাকাপয়সা লুট করেছে। তিনি ও তার ছেলেরা মিলে এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষের আর কষ্ট হয়নি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম সায়াদত হোসেন বকুল প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ড. দেলোয়ার হোসেন।

প্রধানমন্ত্রী বেলা সাড়ে ৩টার দিকে সমাবেশস্থলে পৌঁছান। তিনি ২ হাজার কোটিরও বেশি টাকা ব্যয়ে ২৭টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং আরও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর আগে তিনি দুপুর সোয়া ১টায় হেলিকপ্টারযোগে রংপুর পৌঁছান। তাকে বহনকারী হেলিকপ্টার রংপুর সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে। এরপর প্রধানমন্ত্রী রংপুর সার্কিট হাউসে যান এবং বিভাগীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রংপুরের জনসভায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩