সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

গৌরনদীতে দেশীয় অস্ত্র, জাল টাকা ও ইয়াবা সহ কালকিনীর দুলাল প্যাদা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের গৌরনদী এলাকা হইতে দুইটি দেশীয় তৈরি পাইপ গান, প্রতিটি এক হাজার টাকা মূল্য মানের মোট ৫০ হাজার টাকার জাল নোট ও ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম, বিপিএম এঁর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শাহজাহান হোসেন, পিপিএম এবং ওসি ডিবি, বরিশাল মোহাম্মদ মিজানুর রহমান ও পরিদর্শক অসিম কুমার সিকদারের তত্ত্বাবধানে এসআই কাজী ওবায়দুল কবীরের নেতৃত্বে ডিবির একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার, ১ আগষ্ট, ২০২৩ সকাল অনুমান ১১:০০ ঘটিকায় বরিশালের গৌরনদী থানাধীন চর গাধাতলী সাকিনে জনৈক আঃ রশিদ মাস্টারের মালিকানাধীন বাসার দোতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ফ্ল্যাটের ভাড়াটিয়া দুলাল প্যাঁদা(২৮)’কে জিজ্ঞাসাবাদকালে একপর্যায়ে তার দেখানোমতে ফ্ল্যাটের ভেতরে রান্নাঘরের উপরের পূর্বপাশের তাকের উপর হতে উল্লেখিত ২টি দেশীয় তৈরী পাইপগান, কস্টেপ দ্বারা মোড়ানো একটি প্যাকেটে রক্ষিত বান্ডিলে ১০০০ টাকার ৫০টি জালনোট এবং ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হলে আসামী দুলাল পেদাকে আটক করা হয়। আটককৃত আসামী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর পালরদী গ্রামের স্থায়ী বাসিন্দা এবং মৃত হাফেজ পেদার ছেলে। সে গত ২ মাস ধরে এ বাসায় ভাড়াটিয়া হিসাবে অবস্থান করছিল বলে বাড়ীর মালিক পুলিশকে জানায়।পুলিশের ক্রাইম ডাটা রেকর্ড পর্যালোচনা করে উক্ত আসামীর বিরুদ্ধে ২০১৮ ইং সনের ১ টি মাদক মামলা, ২০১৯ ইং সনের ১ টি মাদক ও জাল টাকা উদ্ধারের ঘটণায় ১ টি বিশেষ ক্ষমতা আইনের মামলা বিচারাধীন রয়েছে মর্মে দেখা যায়। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে গৌরনদী থানায় অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথকভাবে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরনদীতে দেশীয় অস্ত্র, জাল টাকা ও ইয়াবা সহ কালকিনীর দুলাল প্যাদা গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩