সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

সৌদিতে সিলেটের গোলাপগঞ্জের যুবক খুন !! আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা গ্রামের ফারুক আহমদের ছেলে রাবেল আহমদ নিজের রুমমেটের ছুুঁরিকাঘাতে খুন হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ২৯ জুলাই (শনিবার) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১ টার দিকে।
এ ঘটনার পর তাৎক্ষণিক সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। তাৎক্ষণিক ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাবেলের পিতা ফারুক আহমদ।
জানা যায়, ২৯ জুলাই (শনিবার) প্রবাসী রাবেল আহমদের সাথে রান্নার কাজ করাকে কেন্দ্র করে তার রুমমেট ওই যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাবেল রুম থেকে বের হয়ে আসে। এরপর রাবেলকে রাস্তায় পেয়ে ওই যুবক উপর্যুপরি ছুরিকাঘাত করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর রোববার বাংলাদেশ সময় সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর তাৎক্ষণিক সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।
রোববার সকালে রাবেলের খুনের খবর বাড়িতে আসলে তার আত্মীয় স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
স্বজনরা রাবেলকে খুনের সাথে জড়িত যুবকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সেই সাথে রাবেলের লাশ যাতে বাড়িতে আনার ব্যবস্থা করা হয় এজন্য বাংলাদেশ সরকার সহ সকলের সাহায্য কামনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সৌদিতে সিলেটের গোলাপগঞ্জের যুবক খুন !! আসামী গ্রেফতার

আপডেট সময় : ১২:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩