সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

সিলেটের সীমান্ত পথে প্রতিদিন বাংলাদেশে আসছে ভারতীয় চিনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের সীমান্ত পথে প্রতিদিন বাংলাদেশে আসছে ভারতীয় চিনি। আর এ চিনি বাংলাদেশের বিভিন্ন স্থানীয় বাজারে ঢুকার পর বিক্রি হচ্ছে চওড়া দামে। বিশেষ করে সিলেটের সীমন্তবর্তী এলাকায় স্থানীয় কিছু চোরাকারবারী জড়িত রয়েছে বলে জানা গেছে ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার চোরাই পণ্য দেশে প্রবেশ করছে। গরু মহিষ থেকে শুরু করে কসমেটিক্স, বিড়ি, মোবাইল ফোনের পাশাপাশি আসছে মাদকদ্রব্যও। তবে ইদানিং সবচেয়ে বেশী আসছে চিনি।
কখনো বিজিবির চোখ ফাঁকি দিয়ে আবার কখনো পুলিশ-বিজিবিকে ম্যানেজ করে বিশেষ ব্যবস্থায় এসব চোরাই পণ্য সিলেটে প্রবেশ করছে। আর এই বিশেষ ব্যবস্থার নাম হচ্ছে- ম্যানেজ সিস্টেম। প্রতিটি থানা এলাকায় সংশ্লিষ্টদের মোটা অংকের বখরা দিয়ে চোরকারবারিরা তাদের বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন সূত্র। চিনির আড়ালে ইয়াবার মতো ভয়ঙ্কর মাদকও হরহামেশা আসছে।
এ ব্যাপারে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) কেধসধষ মো: সেলিম বলেন, আগের যে কোন সময়ের চেয়ে মাদক ও চোরাচালান রোধে পুলিশ সক্রিয় রয়েছে। দু’মাসে শুধু জৈন্তাপুর থানা পুলিশ ১৪টি চোরাচালান জব্দের পাশাপাশি ১৮ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটের সীমান্ত পথে প্রতিদিন বাংলাদেশে আসছে ভারতীয় চিনি

আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩