সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিএনপি নেতা আমানউল্লাহ আমান আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: রাজধানীর গাবতলীর আমিনবাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। এ সময় আরও চার জনকে আটক করা হয়।

শনিবার (২৯ জুলাই) বেলা পৌনে ১২টায় রাজধানীর গাবতলি বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় যুবলীগের সমাবেশে বিএনপির নেতাকর্মীরা ঢিল ছুড়লে দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

গাবতলী বাজার রোড থেকে গাবতলী বেড়িবাঁধমুখী সড়কে একটি মিছিল নিয়ে আসতে দেখা যায় কিছু আন্দোলনকারীদের। তাদের হাতে কোনো ব্যানার না থাকলেও লাঠি ও ইট পাটকেল দেখা যায়।

মিছিলটি বিএনপির পক্ষে স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এ সময় আ.লীগের কয়েকজন নেতাকর্মী আহত হন। বিএনপির নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে সড়কে চলাচলকারী কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায়।

হামলার তাৎক্ষণিক জবাব দেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা লাঠি-সোঁটা হাতে পালটা আক্রমণ করে। এতে বিএনপিরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, এরা (বিএনপি) সব আদাবরের।

বিনা উষ্কানিতে তারা এসে হামলা করেছে। তারা আমাদের মঞ্চ ও নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের ১০ জনের মতো নেতাকর্মী আহত হয়েছেন।

গাবতলী মাজার রোডের মুখে গণতন্ত্র মঞ্চের আজকের অবস্থান কর্মসূচিতে যোগ দিতে গেলে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং ভাসানী অনুসারী পরিষদের ড. ইউসুফ সেলিমকে আটক করে দারুস সালাম থানায় নিয়ে গেছে।

এছাড়া নাগরিক ঐক্যের আব্দুর রাজ্জাককেও আটক করেছে পুলিশ।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও পুলিশ কোনো ‘অ্যাকশনে’ যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপি নেতা আমানউল্লাহ আমান আটক

আপডেট সময় : ০৮:০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩