সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

দুই র‌্যাব সদস্যসহ চারজনকে গণপিটুনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

গাজীপুরের কাপাসিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক মাদক কারবারিকে তুলে নেওয়ার সময় স্থানীয় জনতা চারজনকে আটক করে গণপিটুনি দিয়েছে। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চালা বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা এবং ওই দুই র‍্যাব সদস্যকে তাদের বাহিনীতে হস্তান্তর করে।

জানা যায়, স্থানীয় দুই যুবকের সহায়তায় নাদিম হোসেন (২৫) ও মো. তারেক (২৬) নামে র‍্যাব ৭-এর সদস্য স্থানীয় মাদক কারবারি কবির হোসেনকে জোর করে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে স্থানীয় দুই যুবক হাবিবুর রহমান ও মো. রবিউল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তবে কোনো কাগজপত্র দেখাতে না পারায় উত্তেজিত জনতা তাদের চারজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ থানায় নিয়ে র‍্যাব ৭-এর সঙ্গে কথা বলে তাদের দুই সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করে। পরে গতকাল শুক্রবার সকালে মাদক কারবারি কবিরকে আটক করে পুলিশ। পরে কবির, হাবিবুর ও রবিউলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে মারধরের অপরাধে একটি মামলা করে আদালতে পাঠানো হয়।

কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবীর বলেন, চিহ্নিত মাদক কারবারি কবির হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে থানা পুলিশকে না জানিয়ে অন্য এলাকায় কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদক কারবারিকে ধরতে পারেন না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভাগীয় শাস্তির সুপারিশ করে তাদের বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আর অপর তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুই র‌্যাব সদস্যসহ চারজনকে গণপিটুনি

আপডেট সময় : ০৪:২৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩