সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

কারাগারে পরীক্ষা দিয়ে একজন পাস, অন্যজন অকৃতকার্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কুমিল্লা কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল দুই শিক্ষার্থী। একজন পাস করেছে এবং আরেকজন এক বিষয়ে অকৃতকার্য। শুক্রবার ফল প্রকাশের পর এ তথ্য জানান সংশ্লিষ্ট বিদ্যালয়প্রধানরা।

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল গার্লস হাই স্কুলের ছাত্রী নুসরাত তাবাসসুম মিম ও দাউদকান্দি উপজেলার সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী সাইফা আক্তার কারাগারে বসে এসএসসি পরীক্ষায় দেয়।

সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, সাইফা আক্তার একটি হত্যা মামলার কারাবন্দি আসামি। গত বছর গণিত বিষয়ে অকৃতকার্য হয় সে। এবার সেই বিষয়ে ৩ দশমিক ৬১ পয়েন্ট পেয়েছে। বর্তমানে জামিনে রয়েছে সে।

মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম ভূঁইয়া জানান, নুসরাত পারিবারিক একটি বিষয় নিয়ে কারাগারে সেইফ হোমে ছিল। এ সময় পরীক্ষা দেওয়ার ইচ্ছে প্রকাশ করলে কারা কর্তৃপক্ষ সেই সুযোগ দেয়। কিন্তু পদার্থবিজ্ঞানে অকৃতকার্য হয়েছে সে। অন্যসব বিষয়ে পাস করেছে। এখন জামিনে রয়েছে সে।

কুমিল্লার সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, দুই শিক্ষার্থী কুমিল্লা কারাগারে পরীক্ষা দিয়েছিল। কিন্তু ফল প্রকাশের আগেই তাদের জামিন হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কারাগারে পরীক্ষা দিয়ে একজন পাস, অন্যজন অকৃতকার্য

আপডেট সময় : ০৪:৩৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩