সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ভোলায় এমপিকে হত্যার হুমকি, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ভোলা-২ আসনের সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকির ঘটনায় বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।

তিনি বলেন, ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের একটি চিঠি আজ আমরা মেইলে পেয়েছি। চিঠিতে বলা হয়েছে, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার ভিডিও কলে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলকে হত্যার হুমকি দ্নে।

এ অভিযোগে গত ২৬ জুন ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোতে বলা হয়। জবাব প্রদানের সময়সীমা অতিক্রম হওয়া সত্ত্বেও জবাব না দেওয়ায় এক প্রজ্ঞাপনে জনস্বার্থে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ৪ জুন ফেসবুকে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন কর্তৃক এমপি আলী আজম মুকুলকে হত্যার হুমকির একটি ভিডিও ভাইরাল হয়।এ ঘটনায় বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মুন্না বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা করেন ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোলায় এমপিকে হত্যার হুমকি, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট সময় : ০৯:২০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩