সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ঢাকায় বিএনপির মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। রাজধানী ঢাকা এবং আশপাশের জেলা–উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মহাসমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। নয়াপল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির মহাসমাবেশ শুরু হয়।

যুগপৎ ধারায় ঘোষিত এক দফা– প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। দলটির মহাসমাবেশ ও যুগপৎ আন্দোলন-সংগ্রামে শরিক দলগুলোর সমর্থন রয়েছে।

সকাল থেকেই মহাসমাবেশেকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে দলের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টন ও এর আশেপাশের এলাকায়। এ সময় নেতাকর্মীদের সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়। সভামঞ্চ থেকে পরিবেশন করা হয় বিভিন্ন প্রতিবাদী সংগীত।

কাকরাইল মসজিদের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক হয়ে ফকিরাপুল পর্যন্ত সড়কে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। মালিবাগ আবুল হোটেল থেকে শুরু করে মালিবাগ, মৌচাক, সেগুনবাগিচা কাঁচাবাজার, বিজয়নগর পানির ট্যাংকসহ নয়াপল্টনের আশপাশের অলিগলিতেও বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নিয়েছেন।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকায় বিএনপির মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত

আপডেট সময় : ০৪:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩