সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গায় ৩ মাসের মাথায় দামুড়হুদা, দর্শনা ও জীবননগর থানার ওসি বদলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার ৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আবারও বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। এরমধ্যে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক আলমগীর কবীর। এর আগে তিনি পুলিশ সুপার কার্যালয়ে ডিআইওয়ান হিসাবে দায়িত্বে ছিলেন। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক বিপ্লব কুমার সাহা। তিনি চুয়াডাঙ্গা কোট পুলিশের পরিদর্শক ছিলেন। জীবননগর থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক এস এম জাবীদ হাসান। তিনি এর আগে কুষ্টিয়া দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। খুব শিগগিরই নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে। অন্যদিকে দামুড়হুদা মডেল থানার (ওসি) সাইফুল ইসলামকে পুলিশ পরিদর্শক চুয়াডাঙ্গা সদর ডিএসবি, দর্শনা থানার (ওসি) ফেরদৌস ওয়াহিদকে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ও জীবননগর থানার (ওসি) নাসির উদ্দিন মৃধাকে ইন্সপেক্টর কোট,চুয়াডাঙ্গা সদরে বদলির আদেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য গত ৩০ এপ্রিল নতুন কর্মস্থলে ৩ থানায় বদলী হয়ে আসার প্রায় ৩ মাসের মাথায় পূনরায় এরা বদলীর আদেশ পেলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় ৩ মাসের মাথায় দামুড়হুদা, দর্শনা ও জীবননগর থানার ওসি বদলি

আপডেট সময় : ০১:২৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩