সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমা বিশ্বাস (২৬) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রুমা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে ও একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী।

এ প্রসঙ্গে স্বামী লিটন ঘোষ জানান, আমার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা। রবিবার (২৩ জুলাই) রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে পরীক্ষা করা হলে তার ডেঙ্গু পজিটিভ আসে। অন্তঃসত্ত্বা হওয়ায় বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার বিকেলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। সেইসঙ্গে গর্ভের সন্তানেরও মৃত্যু হয়েছে।

রাজবাড়ীর জেলা সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুর ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

রুমা বিশ্বাসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু তিনি (রুমা বিশ্বাস) ফরিদপুরে মারা গেছেন তাই সেই তথ্য তারা রেকর্ড করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

আপডেট সময় : ০৭:২৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩