সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

হাকিমপুরে টিসিবি পণ্য বিক্রি, পণ্য সংগ্রহে দীর্ঘ লাইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলিতে দশ হাজার পাঁচশত একাত্তর জন নিম্ন আয়ের পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। স্বল্প মূল্য এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। টিসিবি পণ্য সংগ্রহে বিকেলেও দীর্ঘ লাইন দেখা গেছে পুরুষ ও মহিলার। তবে পণ্যের পরিধি বাড়ানোর দাবি তাদের।

২৬ জুলাই, বুধবার হাকিমপুর হিলি পৌর সভার (১,২,৬) ওয়ার্ড এর জন্য হিলি স্থলবন্দরের চারমাথা মাইক্রো বাসস্ট্যান্ডে টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন হাকিমপুর হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত। মাইক্রো বাসস্ট্যান্ডে বিকেল পাঁচটায় টিসিবি পণ্য সংগ্রহে দীর্ঘ লাইন দেখা গেছে পুরুষ ও মহিলাদের।

টিসিবির পণ্য নিতে আসা পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা সুইটি বেগম বলেন, বর্তমানে বাজারে সব পণ্যর দাম বেশি। তার সঙ্গে আবার এখন চালের দাম ও বৃদ্ধি পেয়েছে। যা আমাদের মতো গরীব পরিবারের জন্য খুব কষ্টের বিষয়! কমদামে চাল, সোয়াবিন তেল ও মসুর ডাল পেয়ে আমরা খুব খুশি। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সেই সাথে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যে কামনা করছি। আমাদের স্বল্প আয়ের মানুষের মাঝে প্রতিমাসে এইসব পণ্য যদি দেয়া অব্যাহত থাকলে আমাদের মত সাধারণ মানুষের উপকার হতো বলে দাবি তার।

এসময় উপস্থিত ছিলেন, টিসিবি পণ্য বিক্রয় ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, টিসিবি পণ্য বিক্রয় ডিলার আলম হোসেন ও বিক্রয় কর্মীরা।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫শ ৭১ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামিলি কার্ডধারী) মাঝে ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল ও ৫ কেজি চালসহ একটি প্যাকেজ ৪৭০ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার ১২টি পয়েন্ট থেকে এসব টিসিবি পণ্য বিক্রয় করা হবে। ফ্যামিলি কার্ডধারীরা নির্দিষ্ট স্থান থেকে তাদের পণ্য সংগ্রহ করতে পারবে বলে জানান তিনি। আজ হাকিমপুর পৌরসভা ও বোয়ালদাড় ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাকিমপুরে টিসিবি পণ্য বিক্রি, পণ্য সংগ্রহে দীর্ঘ লাইন

আপডেট সময় : ০৫:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩