সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ট্রাকের পেছনে ঢুকে গেল প্রাইভেটকার: গাড়ি কেটে দুজনের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের আরও ৩ যাত্রী।

আজ বুধবার পৌনে ৬টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরনা হলেন—প্রাইভেটকার চালক মাহবুব (৩৫) ও গাড়ির যাত্রী মো. মাইনুদ্দিন (৩৭)। মাহবুব কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার মো. সোবহানের ছেলে ও মো. মাইনুদ্দিন একই এলাকার ফুল মিয়ার ছেলে।

দুর্ঘটনায় মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী (৩৫), দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

গাড়ির সামনের অংশ কেটে নিহত গাড়ির চালক মাহবুব ও গাড়ির যাত্রী মো. মাইনুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।গাড়ির ভেতর থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা সদরে একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতের রয়েছে।

পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া চালক ও যাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্রাকের পেছনে ঢুকে গেল প্রাইভেটকার: গাড়ি কেটে দুজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৪৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩