সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশাল ঝালকাঠি বাস দুর্ঘটনা, ঘাতক বাসের সুপারভাইজার গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।

বরিশাল ঝালকাঠির ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যাওয়ায় ১৭ জন নিহতের ঘটনায় বাশার স্মৃতি বাসটির সুপার ভাইজার মিজান হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)।
সোমবার (২৪ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মিজান নলছিটি উপজেলার পূর্বরায়াপুর (বটতলা) এলাকার মৃত নুুরুল ইসলাম হাওলাদারের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর সিপিএসসি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।এর আগে রোববার (২২ জুলাই) রাতে নিহত বা আহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় চালকসহ তিনজনের নামে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশংকর বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন, ‘বাশার স্মৃতি’ বাসের চালক মোহন (৪০), সুপারভাইজার মিজান (৩০) এবং চালকের সহকারী আকাশ (১৭)।
শনিবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কে উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাসটি উল্টে পানিতে পড়ে যাওয়ায় ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ জন শিশু। এ ঘটনায় আরও অন্তত ৩৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল।এদিকে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন, যারা ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল ঝালকাঠি বাস দুর্ঘটনা, ঘাতক বাসের সুপারভাইজার গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩