সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

রাস্তা আটকে পুলিশ সদস্যের প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সহকর্মীদের বিরুদ্ধে ঘুস নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন ভারতের এক পুলিশ সদস্য। শুধু রাস্তায় নেমেই ক্ষান্ত হননি, রীতিমতো পথ আটকে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন তিনি। এর জন্য এক সহকর্মীর লাথি পর্যন্ত খেতে হয়েছে। তবু প্রতিবাদে অনড় ছিলেন ওই পুলিশ সদস্য।

গত শুক্রবার (২১ জুলাই) পাঞ্জাবের জলন্ধরের ভোগপুর এলাকায় পাঠানকোট হাইওয়ের একটি অংশে ঘটেছে এই ঘটনা। এর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

ভিডিওতে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, আমি চোর ধরি আর আমার থানার লোকেরা টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেয়।

সূত্র জানায়, ওই পুলিশ সদস্য এক যুবককে গ্রেফতার করে ভোগপুর থানায় নিয়ে গিয়েছিলেন। পরে থানায় গিয়ে সহকর্মীদের কাছে ওই আসামির কথা জিজ্ঞেস করলে তারা অস্পষ্ট উত্তর দেন। তাতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি।

ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ পুলিশ সদস্য রাস্তার দু’পাশে দড়ি বেঁধে গাড়ি চলাচল আটকানোর চেষ্টা করছেন। এসময় আরেক পুলিশ সদস্য সেই দড়ির গিঁট খুলে ফেলছেন এবং প্রতিবাদী পুলিশ সদস্যকে ধমকাচ্ছেন।

একপর্যায়ে দড়ি খুলে ফেললে ক্ষুব্ধ পুলিশ সদস্য রাস্তার মধ্যে শুয়ে পড়েন। এসময় সহকর্মী পুলিশ সদস্য এসে তাকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাতে রাজি না হলে প্রতিবাদী পুলিশ সদস্যকে লাথি মারেন সেই সহকর্মী।

এসময় আরও কিছু লোক ঘটনাস্থলে এসে উপস্থিত হন। প্রতিবাদী পুলিশ সদস্যের এই কাণ্ডে রাস্তার একপাশে যানজট লেগে যায়।

এ ঘটনা প্রসঙ্গে ভোগপুর থানার ইনচার্জ সুখজিৎ সিং বলেন, ঝগড়ার ঘটনায় এক যুবককে থানায় আনা হয়েছিল। ওই ব্যক্তি জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে ভিডিওতে প্রতিবাদী পুলিশ সদস্যকে এক সহকর্মী লাথি মারতে দেখা গেলেও এমন কিছু ঘটেনি বলে দাবি করেছেন সুখজিৎ সিং।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাস্তা আটকে পুলিশ সদস্যের প্রতিবাদ

আপডেট সময় : ০৬:৩৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩