সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেতুঁলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল কাদের জিলানী (৮) নামে এক শিশুর নিহত হয়েছে। এসময় ৬ মাসের বোন খাদিজা আক্তারও আহত হয় । শনিবার দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগছ এলাকায় পেদিয়াগছ-ডাহুকব্রীজ কমলাবাগান সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত জিলানী ঐ এলাকার হাসান আলীর পুত্র।
নিহতের পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য শাহজাহান সিরাজ বলেন, শনিবার দুপুরে শিশু জিলানী তার ছয় মাসের বোন খাদিজা কে নিয়ে বাড়ির পাশের সড়কের ধারে দাড়িয়ে ছিল। এ সময় একটি মোটরসাইকেল পেদিয়াগছ থেকে ডাহুকব্রীজ কমলাবাগানের দিকে আসছিল। রাস্তার মোড় ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শিশু জিলানী ও তার বোনকে ধাক্কা দেয়। এসময় সড়কে ছিটকে পড়েন দুই ভাইবোন। পরে মোটরসাইকেলটি শিশু জিলানীর পেটের উপর দিয়ে গেলে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করেন। পঞ্চগড় হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে জিলানীর বোন দূর্ঘটনায় সামান্য আহত হয়।
তিনি আরও বলেন, মোটরসাইকেল চালকও শিশু। তার বয়স ১৪-১৫ বছর হবে। তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে। সে এখানে তাঁর দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছে। শুনেছি বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।
খবর পেয়ে তেতুঁলিয়া মডেল থানা পুলিশ নিহতের মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
তেতুঁলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাইদ চৌধুরী জানান, নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ দায়ের করলে আমরা আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

আপডেট সময় : ১২:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩