সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ৬ জুয়াড়ির কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ৬ জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত ।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম।
পুলিশ জানায়, ১৯ জুলাই বুধবার রাতে উপজেলার অহিউড়া কালিনজিরা গ্রামের ছমির উদ্দিনের বাড়ীতে কয়েক জন জুয়াড়ু জুয়ার আসর বসিয়ে তারে জুয়া খেলছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক লিখন কুমার সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালিন টহল ডিউটি করাকালে ভোররাতে ছমির উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জনকে আটক করে।

পুলিশ এ সময় খেলার তাস ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, ঘোড়াঘাট উপজেলার ধাওয়া মাঝিয়ান গ্রামের রইচ উদ্দিনের ছেলে নুরুল আমিন (৩০) ও একই গ্রামের হুমায়ন কবিরের ছেলে রেজওয়ান মিয়া (৩০), তোষাই জোরগাড়ী গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে মেহেরুল ইসলাম (৩০),কালিনজিরা অহিউড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ছমির উদ্দিন (৪০),জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিনধারা গ্রামের সেলিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৩৭) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আইনুল ইসলাম (৪০)।

ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দন্ডপ্রাপ্ত আসামীদের দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ সময় তিনি মাদক ও জুয়ামুক্ত সুন্দর সমাজ গড়া সহ সমাজে সুশৃঙ্খল ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এলাকার জনপ্রতিনিধিসহসুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে ৬ জুয়াড়ির কারাদণ্ড

আপডেট সময় : ০৯:২৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩