সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ঝালকাঠিতে ইজিবাইক চালককে অচেতন করে বাইকের ব্যাটারী চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে ইজিবাইক চালককে অচেতন করে বাইকের ব্যাটারি চুরি করা হয়েছে । মঙ্গলবার(১৮জুলাই ২৩) সকালে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ সড়ক থেকে অচেতন অবস্থায় চালক মো. মোতালেব খান(৫৬) কে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার সকালে ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকার সড়কে একটি ইজিবাইকে একজনকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা জানায়, সে ভাড়ায় ইজিবাইক চালাতো। গতকাল রাতে সে বাড়ী ফিরেনি। এসময় তার ইজিবাইকের ব্যাটারির বক্স ভাঙ্গা ও ফাঁকা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গতকাল রাতের কোন একসময় তাকে চেতনানাশক খাইয়ে তার বাইকের ব্যাটারি চুরি করা হয়েছে।

আহত ইজিবাইক চালক ঝালকাঠি জেলা সদর পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা ইছাহাক খানের ছেলে মো.মোতালেব খান(৫৬)। বর্তমানে সে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত(ওসি) মু.আতাউর রহমান জানান,খবর পেয়ে আহত চালককে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইক মালিকের জিম্মায় রাখা হয়েছে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে ইজিবাইক চালককে অচেতন করে বাইকের ব্যাটারী চুরি

আপডেট সময় : ০৫:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩