সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

পোনাবালিয়া ইউনিয়নে নৌকার জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ হাজার ৭০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফারুক হোসেন খান । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী ) ওয়ারেচ আলী খান (আনারস) পেয়েছেন ৩ হাজার ৮ ভোট। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন ২৬৯৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

জেলা রিটার্নিং অফিসার শারমিন আফরোজ জানান, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । কোথাও কোন সংঘর্ষ বা প্রার্থী-ভোটারদের অভিযোগ পাওয়া যায়নি।দুএকটি কেন্দ্র বাদে বাকি গুলোতে বিপুল ভোটে নৌকা এগিয়ে রয়েছে।

পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ সমর্থিত ফারুক হোসেন খান ও স্বতন্ত্র প্রার্থী ওয়ারেচ আলী খান।এছাড়া মেম্বার পদে ২৩ জন এবং সংরক্ষিত নারী আসনে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

নির্বাচনে মোট ভোটার ছিল ১২৯৪২জন এরমধ্যে পুরুষের সংখ্যা ৬৭৭৪ জন মহিলার সংখ্যা ৬১৬৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮৭১৪জন।

স্থানীয় ভোটাররা জানান এত সুন্দর সুষ্ঠু নির্বাচন আমাদের এলাকায় বিগত ৩০ বছরেও হয়নি। ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া সার্বক্ষণিক টহলে ছিল র‍্যাব, পুলিশ, বিজিবি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হল ঝালকাঠি সদরের ৭ নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পোনাবালিয়া ইউনিয়নে নৌকার জয়

আপডেট সময় : ০২:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩