সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

সাংবাদিককে টাঙিয়ে পেটানোর হুমকি দিলেন উপজেলা চেয়ারম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিককে নির্বাচন কর্মকর্তার চত্বরে দেখলে টাঙিয়ে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজের বিরুদ্ধে।

রোববার রাত ৯টায় পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও ভান্ডারিয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউল রহমান খলিফার অফিসে এই ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফার সঙ্গে ঢাকা থেকে আসা নির্বাচন কমিশন বিটে কর্মরত ১০ থেকে ১২ জন সাংবাদিক মতবিনিময় করছিলেন। এ সময় সেখানে হঠাৎ প্রবেশ করেন ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম। তিনি সেখানে আগে থেকে থাকা ভান্ডারিয়া উপজেলার ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সঙ্করকে দেখে এই হুমকি দেন।

মিরাজুল ইসলাম মিরাজ সঙ্কর উদ্দেশ্য করে বলেন, তোকে সারাদিন বেশ কয়েকবার এই কার্যালয়ের এখানে ঘুরতে দেখছি, তোর এখানে কাজ কী? আবার যদি তোকে এখানে দেখি তাহলে তোকে উপজেলা চত্বরে টাঙ্গিয়ে পিটাবো। এ কথা বলার পর সঙ্করকে ওই অফিস থেকে চেয়ারম্যানের সঙ্গে আসা দুজন জোর করে বের করে দেন।

এ বিষয়ে পিরোজপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিয়াউর রহমান খলিফা উপস্থিত সাংবাদিকদের বলেন, উনি এই ধরনের আচরণ করবেন আমি বুঝতে পারিনি। এটা একেবারেই অপ্রত্যাশিত। আমি এ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, তিনি একজন সাংবাদিকের সঙ্গে ধরনের আচরণ করতে পারেন না, এটি সুস্পষ্ট আচরণ বিধি লঙ্ঘন।

হুমকির ঘটনার পরপরই ঢাকা থেকে ভান্ডারিয়া পৌরসভার নির্বাচন কভার করতে আসা সাংবাদিকরা বিষয়টি তাৎক্ষনিকভাবে নির্বাচন কমিশনকে জানান। প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজের ভয়ে তটস্থ স্থানীয় প্রশাসন। নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনকে প্রভাবিত করতে ব্যাপক কালো টাকা বিতরণ করছেন মিরাজের অনুসারীরা। কোন কিছুই তোয়াক্কা করছেন না তিনি। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সোমবার ভান্ডারিয়া পৌরসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় ২২ হাজার ভোটার ভোট দিয়ে প্রথম মেয়র নির্বাচিত করবেন। নৌকা প্রার্থীর মূল প্রতিন্দ্বন্দ্বীতায় আছেন জাতীয় পার্টি-জেপি মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মহিবুল হোসেন মাহিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংবাদিককে টাঙিয়ে পেটানোর হুমকি দিলেন উপজেলা চেয়ারম্যান

আপডেট সময় : ১০:৫৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩