সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

বরিশাল ক্লাবের সভাপতির দায়িত্ব পালনে মেয়র সাদিকের বৈধতার ব্যাখ্যা চেয়েছে আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরিশাল নগরীর অভিজাত বিনোদন ক্লাব বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি পদে বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহর এবং অফিস সেক্রেটারী পদে মো. আমিনুল ইসলাম পরানের দায়িত্ব পালনে কেন নিষেধাজ্ঞা জারী করা হবে না তার কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এক ক্লাব সদস্যের দায়ের করা মামলার শুনানী শেষে সোমবার বরিশালের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসান এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, বরিশাল ক্লাব লিমিটেডে অবৈধভাবে সভাপতি পদ দখল করে কোটি টাকার ক্ষতি সাধন ও ক্লাবপরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে গত ১৩ জুলাই ক্লাবের নিয়মিত সদস্য মফিজুর রহমান চৌধুরী বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ এবং অফিস সেক্রেটারী আমিনুল ইসলাম পরানকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন।

১৬ জুলাই বাদীর আইনজীবী বিবাদীদ্বয়ের স্বপদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি আবেদন করেন আদালতে।

আদালত মামলার গ্রহণযোগ্যতা ও নিষেধাজ্ঞা বিষয়ে শুনানী করেন। শুনানী শেষে বিবাদীদ্বয়ের স্বপদে দায়িত্ব পালনে কেন নিষেধাজ্ঞা দেয়া হবে না আগামী ১০ কার্যদিবসের মধ্যে তার কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত।

ওই আদালতের বেঞ্চ সহকারী বায়েজিদ হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল ক্লাবের সভাপতির দায়িত্ব পালনে মেয়র সাদিকের বৈধতার ব্যাখ্যা চেয়েছে আদালত

আপডেট সময় : ০৫:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩