সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জেলেদের জালে ধরা পড়লো কুমির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরিশালে মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে এক কুমির।সোমবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে কুমিরটি ধরা পড়েছে বলে নাজিরপুর নৌ-পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার মিত্র জানিয়েছেন।

তিনি বলেন, পাঙাস মাছ শিকারের জন্য মোটা সুতার বড় ফাঁসের জাল ফেলেছিল জেলেরা। কুমির জালে আটকে পড়ে।

তখন জেলেরা জাল টেনে কুমিরটি তীরে নিয়ে আসেন।

কুমিরটি লম্বায় সাড়ে ৫ ফুট হবে জানিয়ে তিনি বলেন, বর্তমানে জালের মধ্যে নদীতে ভাসিয়ে রাখা হয়েছে কুমিরটিকে।

জেলে জাবুল হোসেন তালুকদার বলেন, আড়িয়াল খাঁ নদীর মুলাদী উপজেরার নাজিরপুর ইউনিয়নের ঘোষের হাট ভুইয়া বাড়ির সংলগ্ন এলাকায় প্রতিদিনের মতো সকালে জাল ফেলেন। আইর ও পাঙাস মাছ শিকারের ওই জাল তোলার সময় অনেক ভারী মনে হয়। জাল টেনে কাছে আনার পর কুমিরটি দেখতে পেয়েছি। প্রথমে ভয় পেলেও পরে কৌশলে টেনে নদীর তীরে এনে রেখেছি।

নাজিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রবিউল আলম বলেন, নাইলনের সুতা দিয়ে তৈরি জালে ধরা পড়েছে কুমিরটি। কুমিরটি জালের মধ্যে আটকে নদীর তীরে এনে নৌকার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম বলেন, কুমিরটি মিঠা পানির দেশীয় প্রজাতির। এটি বিলুপ্ত প্রজাতির। তাই সংরক্ষণ করা প্রয়োজন। চিড়িয়াখানায় দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা আগ্রহ দেখাচ্ছে না। কোনো চিড়িয়াখানা না নিলে সাগর মোহনায় ছেড়ে দেওয়া হবে। এ জন্য বনবিভাগেরও সহায়তা নিতে হবে।

মুলাদী উপজেলা বন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, সুন্দরবন ও আশপাশের এলাকায় এদের বাস। নদীর পানি ও স্রোত বেড়ে যাওয়ায় ভেসে চলে আসা কুমিরটি নিতে খুলনা থেকে লোক আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জেলেদের জালে ধরা পড়লো কুমির

আপডেট সময় : ১০:৩৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩