সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিলেটে ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে-১৩৮ জনে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে প্রতিদিন বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। চলতি মাসের ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৫ জন। রোববার পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯ জন। এ নিয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ জন আক্রান্ত হওয়ায় সিলেটে চলতি মওসুমে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮ জনে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে ডেঙ্গুগুতে মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সিলেটে চলতি মওসুমে ডেঙ্গুতে মৃত্যু না হলেও আক্রান্ত ছাড়িয়েছে ১৩৮ জনে। সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছেন চলতি জুলাই মাসে। চলতি মওসুমে জানুয়ারী থেকে জুন পর্যন্ত ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হলেও শুধু জুলাই মাসের ১৫ দিনে আক্রান্ত হয়েছেন ৭৫ জন। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে অধিকাংশেরই ট্রাভেল হিস্ট্রি না থাকায় ডেঙ্গু কমিউনিটি ট্রান্সমিশন ঘটছে বলে আশঙ্কা স্বাস্থ্য সংশ্লিষ্টদের। শনিবার নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রোফাইল পর্যালোচনা করে দেখা গেছে, আক্রান্তদের ৩ জন সিলেট জেলার, ২ জন সুনামগঞ্জ জেলার ও ৩ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। সিলেটের ৩ জনের মধ্যে ২ জন গোয়াইঘাট উপজেলার ও ১ জন নগরীর জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা। সুনামগঞ্জের ২ জনের মধ্যে ১ জন দিরাই উপজেলার ও ১ জন ছাতক উপজেলার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ জেলার ৩ জনের মধ্যে লাখাই ২ জন লাখাই ও ১ জন মাধবপুর উপজেলার বাসিন্দা।
জানা গেছে, চলতি মওসুমে জানুয়ারী থেকে জুন পর্যন্ত ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। কিন্তু জুলাই মাসের শুরু থেকে খারাপ হতে থাকে সিলেটের ডেঙ্গুর পরিস্থিতি। জুলাইয়ের ১৫ দিনে আক্রান্ত ৭৫ জনের মধ্যে ২ জুলাই ৩ জন, ৩ জুলাই ৮ জন, ৪ জুলাই ১ জন, ৫ জুলাই ৩ জন, ৬ জুলাই ১ জন, ৭ জুলাই ৪ জন, ৮ জুলাই ২ জন, ৯ জুলাই ১০ জন, ১০ জুলাই ১ জন ও ১১ জুলাই ৫ জন, ১২ জুলাই ৮ জন, ১৩ জুলাই ১২ জন, ১৪ জুলাই ৯ জন ও সর্বশেষ ১৫ জুলাই আরো ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। ইতোমধ্যে ১০৯ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে বাড়ীতে চলে গেলেও হাসপাতালে এবং বাসা-বাড়ীতে চিকিৎসাধীন আছেন আরো ২৯ জন ডেঙ্গুরোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটে ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে-১৩৮ জনে

আপডেট সময় : ১০:১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩