সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে যাত্রীবাহীবাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইল এলাকার মল্লিক বাড়ির সামনে যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) দুপুরের এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বিকেল সোয়া চারটায় বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন। আহতদের বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই ট্রলির যাত্রী।

নিহতরা হলেন, বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজমাতা কলসগ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), বাবুগঞ্জের পশ্চিম রহমতপুর বাদামতলা ৩নং ওয়ার্ড এলাকার সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) ও বাবুগঞ্জের উওর রহমতপুর এলাকার সিনবাদ।

আহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন, কলসগ্রামের বাসিন্দা ফারুক হোসেনের ছেলে রিয়াজ উদ্দিন (১৭), উজিরপুরের ইউসুফ আলীর ছেলে নাসির উদ্দিন (৩৫) এবং বাকেরগঞ্জের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে হামিম হাওলাদার (৩৫)।

প্রত্যক্ষদর্শী মেহরাব বরিশালটাইমসকে জানান, গুণগুণ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালের নথুল্লাবাদ টার্মিনালের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (দক্ষিণ) মোহাম্মদ বাহাউদ্দিন বরিশালটাইমসকে জানান, দুর্ঘটনা কবলিত দুই যান উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঢাকা থেকে বরিশালে আসার পথে ছয় মাইল এলাকার মল্লিক বাড়ির সামনে গুণগুণ পরিবহণের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। বাকিদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই ট্রলির যাত্রী। লোকমান হোসেন আরও বলেন, ঘটনার পর বাসের চালক ও হেল্পার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে। এছাড়া মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে যাত্রীবাহীবাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ১২:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩