সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

রাজাপুরের সেই ধর্ষণ কারী ঘটক হালিম আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠির রাজাপুরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। শুক্রবার ১৪ জুলাই রাতে ঢাকার নারায়গঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ থেকে শনিবার সকালে তাকে রাজাপুর থানায় সোপর্দ করে র‌্যাব। আটকৃত আসামি মো. হালিম সিকদার (৪৫)। সে উপজেলার চাড়াখালি গ্রামের মৃত আজিজ সিকদারের ছেলে।

পুলিশ জানায়, ভূক্তভোগী স্কুলছাত্রীর বিবাহের ঘটক হালিম সিকদার গত ১৫ এপ্রিল তাদের বাড়িতে এসে জোড়পূর্বক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে হালিম সিকদার ভূক্তভোগী স্কুলছাত্রীকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে। এতে বিয়ের আগেই ভূক্তভোগী স্কুলছাত্রী গর্ভবতী হয়। যা আল্ট্রাসনোগ্রাম এর মাধ্যমে জানতে পারেন। এ ঘটনায় ২৮ জুন ভূক্তভোগী স্কুলছাত্রীর নানা বাদী অভিযুক্ত ঘটককে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার পরে অভিযান চালিয়ে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা র‌্যাব-১১ এর সহায়তায় হালিম সিকদারকে গ্রেপ্তার করে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, র‌্যাবের গ্রেপ্তার করা ধর্ষণ মামলার আসামি হালিম সিকদারকে শনিবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরের সেই ধর্ষণ কারী ঘটক হালিম আটক

আপডেট সময় : ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩