সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বাল্যবিবাহ দেওয়ায় অপরাধে মেয়ের বাবাকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলিতে ৯ম শ্রেনীতে পড়ুয়া পনের বছর বয়সি এক কিশোরীর বাল্যবিবাহ দেওয়ার অপরাধে মেয়ের বাবাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেইসাথে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে স্বামীর বাড়িতে না পাঠানোর মুচলেকা নেওয়া হয়েছে মেয়ের বাবার কাছ থেকে।

শনিবার (১৫ জুলাই) দুপুরে হাকিমপুর আলিহাট ইউনিয়নের বাওনা গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সহ স্থানীয়রা উপস্থিতি ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, হাকিমপুর আলিহাট ইউনিয়নের বাওনা গ্রামে ৯ম শ্রেনীতে পড়ুয়া পনের বছর বয়সি এক কিশোরীকে বাল্যবিবাহ দেওয়া হয়েছে। গোপনে এমন খবর পেয়ে আজ সেখানে অভিযান চালানো হয়। এসময় মেয়ের বাবা ঘটনার সত্যতা স্বীকার করায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে মেয়েকে বাড়িতে নিয়ে আসবেন ও প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে স্বামীর বাড়িতে পাঠাবেন না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাল্যবিবাহ দেওয়ায় অপরাধে মেয়ের বাবাকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আপডেট সময় : ০৬:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩