গৌরনদীতে স্বপনদে নামে এক সেনা সদস্যের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু
- আপডেট সময় : ০৫:২৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ১৫ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে স্বপন দে(৩২) নামে এক সেনা সদস্য নিয়ত হয়েছে। বিয়ে বাড়িতে আলোক সজ্জার দুটি মরিচ বাতিতে বিদ্যুৎ ঠিক করতে গিয়ে ১৪ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পশ্চিম বাথী গ্রামে এ ঘটনা ঘটেছে। সে(স্বপন) উপজেলার পশ্চিম বার্থী গ্রামের মৃত্যু দীপক দে,র ছেলে।তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। বিয়ের পীড়িতে(স্বপন)তার বসা হলো না।তার মৃত্যুতে স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। জানাগেছে ১৪ জুলাই শুক্রবার রাতে উপজেলার পশ্চিম বার্থী গ্রামের মৃত্যু দীপক দে,র ছেলে সেনা সদস্য স্বপন দে,র( ৩২) সঙ্গে একই উপজেলার বিল্বগ্রাম এলাকার সঞ্জয় করের কন্যা কথা করের(২৫) সাথে সামাজিক ভাবে বিয়ের দিন ধার্য ছিল। বরকে নেওয়ার জন্য কনের বাড়ি থেকে ৩০ জন মেহমান ১৪ জুলাই শুক্রবার বিকালে বরের বাড়িতে আসেন। তাদের আপ্যায়ন করানো হয়। কনের বাড়িতে ৯টি মাইক্রোবাস যোগে ৮০ জন বরযাত্রী যাবার প্রস্তুতি নিচ্ছিল। নিহতের ছোট ভাই শায়ন দে জানান সন্দা ৬টার দিকে আমাদের বাড়িতে আলোক সজ্জার দুটি মরিচ বাতিতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২টি মরিচ বাতিতে বিদ্যুৎ সরবরাহ ঠিক করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তার ভাই সেনা সদস্য বর স্বপন দে গুরুতর আহত হয়। এ সময় বাড়িতে উপস্থিত মেহমানরা ভাইকে (স্বপন)উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন আজকের ক্রাইম নিউজ এর প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান বিদ্যুৎপৃষ্টে নিহত স্বপন দে নামে এক সেনা সদস্যর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


























