সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকায় ফাঁকা পড়ে আছে ট্রাক টার্মিনাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ১৩ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাবেদুর রহমান জাবেদ, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
দেশের একমাত্র চতুর্দেশীয় ও প্রাণচাঞ্চল্য বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানী রপ্তানী-বন্ধ থাকায় বন্দরটিতে এখন শুণ্যতা বিরাজ করছে। প্রতিদিনই এই বন্দরে শতশত ট্রাক ভারত-বাংলাদেশের দুই বন্দর দিয়ে মালামাল নিয়ে পরাপার হয়ে আসছিলো। আর কর্মজীবি মানুষরাও আয় রোজগারের আশায় কর্মব্যাস্তায় থাকতো। অথচ গত কয়েকদিন থেকে ফুলবাড়ি সীমান্তে ভারত, ভুটানের পাথর ব্যাবসায়ী ও ফুলবাড়ি ট্রাক ওনার্স এসোসিয়েশনের সাথে অভ্যান্তরিন দ্বন্দ্বের কারনে বন্ধ হয়ে গেছে আমদানী-রপ্তানি। এতে বন্দর সংশ্লিষ্ঠ ব্যাবসায়ী সিএনএফ ও শ্রমিকরা বিপাকে পড়েছে। এতে নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিকদের উপর। কর্মহীন হয়ে পড়েছে শতশত শ্রমিক।
জানাযায়, ভারতের ফুলবাড়ি স্থলবন্দর ট্রাক ওনার্স সমিতি আগে ভুটানের পাথর বোঝাই ট্রাকে শুধু মাত্র রুট টেক্স নিতেন। কিন্তু বর্তমানে পণ্য পারাপার চার্জ ফি বাবদ ভুটানের পাথর বোঝাই দশ চাকার ট্রাকে ৫ হাজার এবং ছয় চাকার ট্রাকে ৩ হাজার টাকা অতিরিক্ত চাঁদা দাবি করায় বন্দরে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে ভারতীয় ট্রাক গুলোতে এসব টাকা আদায় করা হয় না। এতে ফুলবাড়ি স্থলবন্দর ট্রাক ওনার্স সমিতির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ব্যবসায়ীরা। তাই তারা এ বন্দর দিয়ে কোন প্রকার আমদানি রপ্তানি করছে না। এর ফলে ১১ জুলাই হতে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে শতশত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। ধুধু ফাঁকা মাঠে পরিনত হয়ে গেছে বাংলাবান্ধা স্থলবন্দরের ট্রাক টার্মিনালটি। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

এব্যাপারে বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক সংগঠনের সাবেক সভাপতি আক্তারুল ইসলাম জানান, গত কয়েক দিন যাবৎ আমদানি রপ্তানি বন্ধ থাকায় আমাদের শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। তাদের সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। আশাকরি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে ভারতের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করবেন। যেন শ্রমিকরা আবার কাজে ফিরতে পারেন এবং স্থলবন্দরে ফিরে আসুক কর্মচাঞ্চল্য।

বাংলাবান্ধা স্থলবন্দর লিঃ এর প্রশাসনিক কর্মকর্তা শওকত আলী মিয়া জানান , ভারতের ফুলবাড়ি স্থলবন্দরের ট্রাক ওনার্স এসোসিয়েশন ব্যাবসায়ীদের মধ্যে অভ্যান্তরিন দ্বন্দ্বে এ বন্দর দিয়ে আমদানী-রপ্তানি বন্ধ রয়েছে। দ্রুত সমাধানের জন্য এই বন্দরে ব্যাবসায়ীরাও আন্তরিক ভাবে প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন জানান, ফুলবাড়ি ট্রাক অনার্স এসোসিয়েশন ও ভারত-ভুটানের ব্যাবসায়ীদের মালামাল পারাপারে চার্জ ফি নিয়ে অভ্যান্তারিন দ্বন্দ্বের কারনে এসোসিয়েশন কর্মবিরতী করছেন। ফলে আমদানি রপ্তানি রয়েছে, তবে দ্রুত সমাধনের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকায় ফাঁকা পড়ে আছে ট্রাক টার্মিনাল

আপডেট সময় : ০৮:০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩