সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা

জব্দ করা হেরোইন হয়ে গেল আচার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রায় ৩ বছর আগে এক কেজি ২৯০ গ্রাম হেরোইন জব্দ করেছিল র‍্যাব। এ ঘটনায় নাটোর সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করে র‍্যাব–৫। মঙ্গলবার মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। কিন্তু যুক্তিতর্ক শুরুর আগে জব্দকৃত আলামত খুলে দেখা যায়, সেগুলো আচারের প্যাকেট!

এ ঘটনার ব্যাখ্যা দিতে মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ২৫ জুলাই সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন।

নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০২১ সালের ৪ সেপ্টেম্বর নাটোর সদর উপজেলার একডালা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশিকালে মাসুম নামে এক যুবককে আটক করে র‍্যাব–৫। এ সময় মাসুমের কাছে ৭টি প্যাকেটে ১ কেজি ২৯০ গ্রাম হেরোইন সদৃশ পাউডার পাওয়া যায়।

এ ঘটনায় র‍্যাবের ডিএডি রাজিব বাহাদুর বাদী হয়ে নাটোর সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন। ওই মামলায় মাসুম বর্তমানে কারাগারে রয়েছেন।

সিরাজুল ইসলাম বলেন, এ মামলায় এরই মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মঙ্গলবার মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। তার আগে আসামির অনুরোধে সিলগালা করা আলামতের প্যাকেট খোলা হয়। কিন্তু আলামতের প্যাকেট খুলে আচার সদৃশ বস্তু পাওয়া যায়।

আদালতের পিপি জানান, যুক্তিতর্কের আগের দিন জেলা জজ কারাগার পরিদর্শনে গিয়েছিলেন। এ সময় মামলার আসামি মাসুম জজকে প্যাকেটগুলো খুলে দেখার অনুরোধ জানান। মঙ্গলবার আদালতে যুক্তিতর্কের দিন জজের নির্দেশে জব্দকৃত প্যাকেটগুলো খুলে দেখা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জব্দ করা হেরোইন হয়ে গেল আচার

আপডেট সময় : ০৭:১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩