সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

যৌতুক না পেয়ে স্ত্রীর মাথার চুল কেটে দিলেন স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স।। বরগুনার তালতলীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পরে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শাহ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (১২ জুলাই) দুপুরে শাহ আলীকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ১০ বছর আগে চরপাড়া এলাকার আব্দুস ছালামের ছেলে শাহ আলীর সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বিয়ের পরে স্ত্রীকে বিদেশে পাঠান শাহ আলী। বিদেশ থেকে টাকা রোজগার করে দেশে আসেন তিনি। কিন্তু শাহ আলী কোনো কাজ না করে স্ত্রীর জমানো টাকা খরচ করতে থাকেন।

একপর্যায়ে সব টাকা শেষ হলে শ্বশুরবাড়ি থেকে যৌতুক আনার জন্য চাপ দিচ্ছিলেন শাহ আলী। কিন্তু স্ত্রী তাতে রাজি না হওয়ায় মঙ্গলবার তাকে মারধর করেন তিনি। একপর্যায়ে ঘরে থাকা কাঁচি দিয়ে স্ত্রীর মাথার চুল কেটে দেন।

পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসেন। এসময় স্বামী শাহ আলীকে আটক করা হয়। পরে ওই নারী বাদী হয়ে স্বামীকে আসামি করে থানায় মামলা করলে তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

ভুক্তভোগী বলেন, প্রায় সময়ই স্বামী আমাকে নির্যাতন করে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা নিয়ে আসতে বলে। আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে এসেছিলাম সব শেষ করেছে স্বামী। এখন বাবার বাড়ি থেকে টাকা না নিয়ে আসলে মারধর করে। মঙ্গলবার আমার মাথার সব চুল কেটে দিয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। ওই নারীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা নেওয়া হয়েছে। পরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যৌতুক না পেয়ে স্ত্রীর মাথার চুল কেটে দিলেন স্বামী

আপডেট সময় : ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩