সংবাদ শিরোনাম ::
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার

আ. লীগ সহিংসতায় উস্কানি দিচ্ছে: নুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়ে গণঅধিকার পরিষদের সদ্য নির্বাচিত সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে সহিংসতায় উস্কানি দিচ্ছে।’

আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণঅধিকার পরিষদের একাংশের (নুরুল হক নুরপন্থীদের) সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এই বৈঠক করে। বৈঠক শেষে নুর সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আমরাও কর্মসূচি ঘোষণা করব। আন্দোলন এগিয়ে নেওয়া হবে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকারবিরোধী আন্দোলনের নতুন ডাক দেওয়া হবে। পুরো জাতিকে একসঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া হবে। সেজন্য বুধবার (১২ জুলাই) যৌথ ঘোষণা দেওয়া হবে। দলগুলো স্ব স্ব জায়গা থেকে একই ঘোষণা দেবেন। এর মাধ্যমে দাবি আদায়ে সফল হব।’

তিনি বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। বিএনপি সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই, জনগণ বিএনপির সঙ্গে আছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই সহিংসতার পথে হাঁটছে।’

এ সময় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ পরিষদের সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আ. লীগ সহিংসতায় উস্কানি দিচ্ছে: নুর

আপডেট সময় : ১০:১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩