সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বরিশালে তাসের আসরে পুলিশের হানা, পালাতে গিয়ে একজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরিশালের আগৈলঝাড়ায় তাস খেলার আসরে পুলিশের হানায় পালাতে গিয়ে রফিক হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকশী গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামে মৃত রফিকের শ্বশুরবাড়ি। তিনি ওই গ্রামে থেকে কৃষিকাজ করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বাংলানিউজকে বলেন, বৃষ্টির কারণে এলাকায় কাজ কম। এলাকার কয়েকজন ভাল্লকশী ব্রিজের ওপর তাস খেলছিল।

সকালে ওই এলাকা অতিক্রমকালে গৌরনদী মডেল থানা পুলিশ তাদের তাস খেলতে নিষেধ করে যায়। তখন তারা ব্রিজ থেকে নেমে পাশে রাস্তার ওপরে বসে তাস খেলছিলেন। গৌরনদী মডেল থানা পুলিশ ফেরার পথে পুনরায় তাদের তাস খেলতে দেখে টহল গাড়ি থামায়। এ সময় তারা দৌড় দেয়। পুলিশ তাদের ধাওয়া দেয়। তখন অসুস্থ হয়ে পাশের একটি বাড়িতে গিয়ে রফিকের মৃত্যু হয়।

ইউপি চেয়ারম্যান বলেন, পুলিশ এসেছে। তারা যে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী কাজ করা হবে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আর যে জায়গার ঘটনা সেখান থেকে আরও বেশ কিছু দূর পর্যন্ত আমাদের থানা এলাকার সীমানা। যেখানে আমাদের পুলিশ সদস্যরা নিয়মিত টহল দেন। খাঞ্জাপুরের ওই সড়কের মাঝখানের কিছু জায়গা আগৈলঝাড়া থানার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে তাসের আসরে পুলিশের হানা, পালাতে গিয়ে একজনের মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩