সংবাদ শিরোনাম ::
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার

দামুড়হুদা ও দর্শনার বাজার গুলোতে আলুর দাম বৃদ্ধি, নিন্ম আয়েরা বিপাকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদা ও দর্শনা বাজারে সবজির মূল্য চড়া থাকলেও আলুতে কিছুটা স্বস্তি ছিল।কিন্তু এবার আলুও কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

উপজেলার বিভিন্ন বাজার হতে বর্তমানে ভালো মানের সাদা (গ্র্যানুলা) ও লাল (কার্ডিনাল) আলু কিনতে হচ্ছে ৪০ টাকা কেজি দরে। আর দেশি জাতের আলু বাজারে নেই বললেই চলে।
ঊর্ধ্বমুখী বাজারে আলুর দাম বেশী হওয়ায় নিম্ন আয়ের পরিবার গুলোতে বাড়তি চাপ পড়েছে। সর্ব সবজিতে ব্যবহৃত প্রয়োজনীয় এ পণ্যের চড়া দাম মধ্য বিত্ত পরিবারেও প্রভাব ফেলেছে।
বাজারের বিক্রেতারা বলছেন, আলুর মূল্যবৃদ্ধি রোজার ঈদের পর থেকে শুরু হয়েছে। কয়েক দিনের ব্যবধানে বাজারে আলুর দাম বেড়ে প্রতি কেজি এখন ৪০টাকা, যা আগে ছিল ৩০ টাকা। ঈদের পরপর প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ২৫/৩০ টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, দেশে বার্ষিক আলুর চাহিদা ৮৫ থেকে সর্বোচ্চ ৯০ লাখ টন।২০২২-২৩ অর্থবছর দেশে ১ কোটি ১১ লাখ টন আলু উৎপাদন হয়েছে, যা গত বছরের চেয়ে কিছুটা বেশি। এ উৎপাদন দেশে আলুর চাহিদার তুলনায় অনেক বেশি।

দামুড়হুদা সদর, দর্শনা,কার্পাসডাঙ্গা,মদনা,ডুগডুগি বাজারসহ বেশ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, সাদা ও লাল আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে; যা কয়েকদিন আগে ছিল ৩৫ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের যেসব অঞ্চলে আলু উৎপাদন হয়, সেসব এলাকায়ও সবধরনের আলুর দাম বেড়েছে। বগুড়া অঞ্চলেই গত তিন সপ্তাহের ব্যবধানে হিমাগার পর্যায়ে পাইকারিতে সব ধরনের আলুর দাম বেড়েছে।প্রান্তিক চাষিরা বলছেন, বাজারে অন্য সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় আলুর চাহিদা বেড়েছে। সে অনুযায়ী সরবরাহ কম থাকায় আলুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদা ও দর্শনার বাজার গুলোতে আলুর দাম বৃদ্ধি, নিন্ম আয়েরা বিপাকে

আপডেট সময় : ০৪:৩৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩