সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বানারীপাড়ায় শুদ্ধাচার পুরস্কার অর্জন করায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইউএনও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ এর আওতায় উপজেলা পর্যায়ে বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ অর্জন করেছেন। তার এ অর্জনে রূপান্তরের অপরাজিতা প্রকল্পের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়েছে। ১০ জুলাই সোমবার দুপুরে নিজ কার্যালয়ে তাকে এ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের জেলা সমন্বয়কারী নুর-ই আজম হায়দারি,মাঠ সমন্বয়কারী মুনজিলা, বানারীপাড়ার অপরাজিতা সন্ধ্যা রানী মিস্ত্রি,আমেনা বেগম ও বিথাকা রানী দাশ প্রমুখ। প্রসঙ্গত, ৯ জুলাই রোববার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর হাতে শুদ্ধাচার পুরুস্কার হিসেবে সম্মাননা স্মারক (ক্রেষ্ট) ও সনদপত্র তুলে দেন। এছাড়াও তাকে তার এক মাসের বেসিক (মুল) বেতনের সমপরিমাণ অর্থ পুরস্কৃত করা হয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় শুদ্ধাচার পুরস্কার অর্জন করায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইউএনও

আপডেট সময় : ১১:২৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩