সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

বানারীপাড়ার ইউএনও ফাতিমা আজরিন তন্বীর শুদ্ধাচার পুরস্কার অর্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ এর আওতায় উপজেলা পর্যায়ে বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ অর্জন করেছেন। ৯ জুলাই রোববার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর হাতে শুদ্ধাচার পুরুস্কার হিসেবে সম্মাননা স্মারক (ক্রেষ্ট) ও সনদপত্র তুলে দেন। এছাড়াও তাকে তার এক মাসের বেসিক (মুল) বেতনের সমপরিমাণ অর্থ পুরস্কৃত করা হয়।
এসময় বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সোহেল মারুফ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদারসহ বরিশালের অন্যান্য উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ,জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার,সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ,সহকারী কমিশনারবৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও একই অনুষ্ঠানে বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ ও জেলা এবং উপজেলা প্রশাসনের তিন কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
এদিকে কতর্ব্যপরায়ন ও ন্যায়নিষ্ঠাবান বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী শুদ্ধাচার পুরস্কার-২০২২-২৩ অর্জন করায় বানারীপাড়া প্রেসক্লাব ও উপজেলা অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ার ইউএনও ফাতিমা আজরিন তন্বীর শুদ্ধাচার পুরস্কার অর্জন

আপডেট সময় : ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩