সংবাদ শিরোনাম ::
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার

গৌরনদীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে রহস্যজনক বিস্ফোরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান শামীমের গোবরদ্ধর্ণ গ্রামের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে রবিবার দুপুরে আকস্মিক বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।এতে গুরুত্বর দগ্ধ রাকিব মৃধা (২২) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে তদন্ত শুরু করেছেন র‌্যাব ও পুলিশ সদস্যরা। রহস্যজনক এ ঘটনার পর জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নির্ভরযোগ্য একটি গোয়েন্দা সূত্রের দাবি, বিষয়টি বোমা বিস্ফোরনের মতো মনে হচ্ছে।তবে কাউন্সিলর পরিবারের দাবি, টোকাইরা ওই পরিত্যক্ত ঘর থেকে গ্যাস সিলিন্ডার চুরি করে নেওয়ার সময় তা বিস্ফোরন হয়েছে। থানা পুলিশের দাবি, পুরো বিষয়টি রহস্যজনক তাই গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুত্বর দগ্ধ রাকিব মৃধা বরিশাল নগরীর বিসিক কাউনিয়া এলাকার সোহেল মৃধার ছেলে। তাকে (রাকিব) অজ্ঞাতনামা সামান্য আহত এক তরুন গৌরনদী উপজেলা হাসপাতালে রেখে চলে যায়।নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রামবাসী জানিয়েছেন, বোমার বিস্ফোরন ঘটেছে তা নিশ্চিত। তবে বোমা বানাতে গিয়ে না মজুদ বোমার বিস্ফোরন ঘটেছে তা বলা যাচ্ছেনা।তারা আরও বলেন, ঘটনার পর গ্রামের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। গ্রামের উৎসুক মানুষ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে পুলিশ প্রবেশ করতে দেয়নি।পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান শামীম বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। কি হয়েছে তাও আমার জানা নেই। পরবর্তীতে বাড়িতে এসে দেখি পুলিশ অবস্থান করছে।পরবর্তীতে শুনেছি, টোকাইরা তার চাচাতো ভাই নাজমুল সরদারের পরিত্যক্ত ঘর থেকে গ্যাস সিলিন্ডার চুরি করে নেওয়ার সময় তা বিস্ফোরন হয়েছে। বিষয়টি ভিন্নখাতে নেওয়ার জন্য রাজনৈতিক প্রতিপক্ষের লোকজনে নানা অপপ্রচার ছড়াচ্ছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন, বিষয়টি পুরোপুরি রহস্যজনক। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।অপরদিকে শেবাচিমে চিকিৎসাধীন দগ্ধ রাকিব মৃধা বলেন, তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় আকস্মিক গ্যাসের ট্রাক থেকে একটি সিলিন্ডার পরে তা বিস্ফোরিত হয়েছে। তাতে তিনি দগ্ধ হয়েছেন।তবে থানা পুলিশের দাবি, দগ্ধ রাকিবের বক্তব্যের সাথে বাস্তবতার কোন মিল নেই। স্থানীয়রা তাকে ওই পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন। আর বিস্ফোরনের ঘটনাও ঘটেছে ওই পরিত্যক্ত ঘরে। তদন্তে পুরো বিষয়টির উঠে আসবে বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, গত কয়েকদিন থেকে সরকার দলীয় অভ্যন্তরীন বিরোধের জেরধরে রাতের আধাঁরে একাধিকবার প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বোমা হামলার ঘটনা ঘটছে। যার একপক্ষের নেতৃত্বে রয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরনদীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে রহস্যজনক বিস্ফোরণ

আপডেট সময় : ০৪:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩