সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বাউফলে বি‌য়ের অনুষ্ঠা‌নে সালাদ না দেয়ায় বর ক‌নে প‌ক্ষের সংঘ‌র্ষে আহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফ‌লে বি‌য়ের অনুষ্ঠা‌নে সালাদ না দেয়া‌র ঘটনাকে কেন্দ্র ক‌রে বর ও ক‌নে প‌ক্ষের সংঘ‌র্ষে অন্তত ১৫জন আহত হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (৪ জুলাই ) সন্ধায় উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ১০ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

বাউফল উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের জরুরী বিভাগের চি‌কিৎসক ডা. মিরাজুল ইসলাম জানান, আহত‌দের ম‌ধ্যে ম‌তি হাওলাদার, ফি‌রোজ ও সালেহাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর জিসান, খা‌লেক হাওলাদার ও মা‌লেকসহ ৭জন‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে ছে‌ড়ে দেয়া হয়ে‌ছে। সংশ্লিষ্ট সূত্রে জানায়, কুম্ভখালী গ্রামের মো. নিজাম মিয়ার ছেলে মো. মেহেদী হাসা‌নের সঙ্গে একই গ্রামের বকু ফ‌কি‌রের মেয়ের বিয়ে হয়।

মঙ্গলবার ছেলে পক্ষ বরযাত্রী নি‌য়ে মেয়ের বাড়ির অনুষ্ঠানে যায়। এরপর খাবার টে‌বি‌লে মাছ মাংস পোলাও দি‌লেও সেখা‌নে সালাদ দেয়া হয়‌নি। বিষয়‌টি নি‌য়ে মেয়ে পক্ষের সঙ্গে ছে‌লে প‌ক্ষের কথা কাটাকা‌টি হয়। এক পর্যা‌য়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোঠা নি‌য়ে সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়েন।

এতে মতি হাওলাদার (৭০), জিসান (১০),ফিরোজ হাওলাদার (১৮),সালেহা বেগম (৬৫),মালেক হাওলাদার (৪০),হাচিব (৯),রফিক মিয়া (৩৫),মিজান (৪৫),খালেক হাওলাদার (৪০) সহ উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হন। বগা পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সোহেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে নেয়।

আহতদের মধ্যে র‌ফিক ও মিজান নামের দুজনকে ব‌রিশা‌ল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতা‌লে নেয়া হ‌য়ে‌ছে ব‌লে জানতে পেরেছি। কনক‌দিয়া ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান মো. শা‌হিন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিয়ে বাড়িতে সালাদ নিয়ে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ নিয়ে আসেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে বি‌য়ের অনুষ্ঠা‌নে সালাদ না দেয়ায় বর ক‌নে প‌ক্ষের সংঘ‌র্ষে আহত ১৫

আপডেট সময় : ০৮:৪৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩