সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

টুইটারের আদলে ‘থ্রেড’ অ্যাপ আনছে মেটা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের আদলে ‘থ্রেড’ অ্যাপ তৈরি করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। আগামী বৃহস্পতিবার অ্যাপটি উন্মুক্ত করা হবে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

টুইটার ব্যবহারকারীরা এক দিনে কতটি টুইট পড়তে পারবেন, তার একটি অস্থায়ী সীমা নির্ধারণ করে দেওয়ার ঘোষণার পর পরই মেটার ‘থ্রেড’ অ্যাপ উন্মুক্তের ঘোষণা এলো।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই থ্রেড-এ লগইন করতে পারবেন ব্যবহারকারীরা। টুইটারের মতোই থ্রেড অ্যাপেও পোস্টে লাইক দেওয়া, রিপোস্ট করা, রিপ্লাই করা এবং শেয়ার করার সুযোগ রয়েছে। ব্যবহারকারীর ছবি ছোট আকারে বৃত্তাকারভাবে দেখা যাবে এবং টুইটারের মতো নীল টিক রয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, থ্রেড আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলে মার্ক জাকারবার্গ এবং ইলন মাস্ক একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টুইটারের আদলে ‘থ্রেড’ অ্যাপ আনছে মেটা

আপডেট সময় : ০৪:৪৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩