সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

মির্জা ফখরু‌লের বক্তব্যে বিস্মিত জামায়াত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছে জামায়া‌তে ইসলামী। শুক্রবার ঠাকুরগাঁও‌য়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুলের দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করে বিবৃ‌তি‌ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

শনিবার দেওয়া এক বিবৃ‌তি‌তে তিনি বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্যে জনগণ হতাশ। বিএনপি মহাসচিবের বক্তব্য সর্বোতভাবে প্রত্যাখ্যান করছি।

শুক্রবার ঠাকুরগাঁও‌য়ে এক অনুষ্ঠা‌নে বিএন‌পি মহাস‌চিব ব‌লেন, ‘সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট’।

বিবৃ‌তি‌তে এটিএম মাছুম আরও ব‌লে‌ন, জামায়াত অতীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে মজবুত ভূমিকা পালন করেছে। বর্তমান স্বৈরশাসকের বিরুদ্ধেও নিয়মতান্ত্রিকভাবে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। গত ১৫ বছরে জামায়াত সবচে‌য়ে নির্যাতিত এবং মজলুম। জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়ার পর বর্তমান আমির, নায়েবে আমির সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নেতাদেরও কারাগারে আটক রাখা হয়েছে।

সরকা‌রের স‌ঙ্গে আপসের প্রশ্নই আসে না দা‌বি ক‌রে এটিএম মাছুম ব‌লে‌ন, জামায়াত ফ্যাসিস্ট, স্বৈরাচার ও জালেমের সঙ্গে আঁতাত, সমঝোতা বা যোগাযোগ করে কখনো রাজনীতি করে না। করার প্রশ্নই আসে না। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ, তখন এ জাতীয় বক্তব্য সরকারবিরোধী আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে বলে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।

মির্জা ফখরুল‌কে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থে‌কে সরকার পত‌নের এক দফা আন্দোলন জোরদার করার আহ্বান জা‌নি‌য়ে‌ছে জামায়াত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মির্জা ফখরু‌লের বক্তব্যে বিস্মিত জামায়াত

আপডেট সময় : ০৬:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩