সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

সেলফি তুলতে গিয়ে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

লক্ষ্মীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাফায়েত হোসেন (১৬) ও রাজন হোসেন (১৭) নামে ২ স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় পথচারী তুষার (৩০), রিয়াজ (২০) ও শোয়েব ইসলাম (১৮) আহত হয়।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফায়েত সদর উপজেলার আটিয়াতলি এলাকার মো. মনজুর ছেলে। রাজন লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে। তারা দু’জনই স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র।

এ ছাড়া আহত শোয়েব লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার সোহেল রানার এবং রিয়াজ চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার রফিক মিয়ার ছেলে।

তবে তুষারের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় চলন্ত মোটরসাইকেলে বসা আরোহীরা সেলফি তুলতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামনাশীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই দু’জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, তুষার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সেলফি তুলতে গিয়ে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় : ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩